logo

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে মিলল স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

সাভার প্রতিনিধি

Published:05 Sep 2026, 10:54 AM

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে মিলল স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে মিলল স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

ঢাকার সাভারের আশুলিয়ার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) রাসেল হোসেন জানান, ওই ঘর থেকে দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিন জনের মরদেহ উদ্ধার করে। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো ছিল। 
 
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়া নিয়ে ওই ঘরে এসেছেন তারা। শুক্রবার রাতে ওই কক্ষটি থেকে হঠৎ পচা দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়দের সন্দেহ হলে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। মরদেহ বিছানার উপরে পাওয়া গেছে এবং পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাদের হত্যা করতে পারে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের একাধিক বিভাগ তাদের পরিচয় ও মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্ত করছে। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com