logo

কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি

Published:21 Sep 2026, 02:27 PM

কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক

কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও দুই বছর বয়সী ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২১ সেপ্টেম্বরে) সকালে উপজেলার বড় শালঘর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইমন ধারালো অস্ত্র দিয়ে মা পেয়ারা বেগম, ভাবি রাবেয়া বেগম এবং তার দুই বছর বয়সী শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেন। ঘটনাস্থলেই মা ও ভাতিজির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ভাবি রাবেয়া বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মা পেয়ারা বেগম ও শিশুটির মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় রাখা হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভাবির মৃত্যুর বিষয়টি স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com