logo

কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

Published:15 Nov 2026, 11:33 AM

কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বনানী থানার পুলিশ জানায়, শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় থাকতেন।

শাহরিয়ারের বাবার নাম মনির হোসেন। মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।

ফায়ার সার্ভিস জানায়, তারা ভোর ৪টা ৫৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায়। ভোর ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট। ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বনানী থানার পুলিশ জানায়, আগুনে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি বলে জানায় বনানী থানার পুলিশ।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com