logo

গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত : সিইসি

সিনিয়র রিপোর্টার

Published:13 May 2025, 01:53 AM

গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত : সিইসি

গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত : সিইসি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি গেজেট এলে দলটির নিবন্ধন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সোমবার (১২ মে) ইসি ভবনে আমেরিকার ‘কার্টার সেন্টার’-এর পরিদর্শক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আমরা এখনও সরকারের গেজেট পাইনি। গেজেট এলে তখন সিদ্ধান্ত নিতে পারবো। তাছাড়া নিবন্ধন বাতিল হবে কিনা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’








পিপলসনিউজ/এসসি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com