logo

চট্টগ্রামের রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

Published:15 Nov 2026, 10:51 AM

চট্টগ্রামের রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

চট্টগ্রামের রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় এক পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ জাহাংগীর আলম। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন- দুটিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এসপি জাহাংগীর আলমের যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় শনিবার রাতে জাহাংগীরের বিরুদ্ধে মামলাটি করেন। নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ এসেছে ওই এসপির বিরুদ্ধে।

এর আগে মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করে তাকে নজরদারিতে রাখা হয়। 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বুধবার গণমাধ্যমকে বলেছিলেন, জাহাংগীরের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে তার দুইটা মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় এসপি জাহাংগীর ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com