logo

তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২৭৪১ টাকা

নিজস্ব প্রতিবেদক

Published:06 Nov 2026, 01:34 PM

তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২৭৪১ টাকা

তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২৭৪১ টাকা

দেশের বাজারে তিন দিন বৃদ্ধির পর সোনার দাম ভরিতে দুই হাজার ৭৪১ টাকা কমেছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সোনার নতুন দাম শুক্রবার (৬ নভেম্বর) সকালে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এদিন সকাল ১০টায় সোনার নতুন দর ঘোষণা করেছে। এর আগে তিন দিন সোনার দাম বেড়েছে। তার মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ পাঁচ হাজার ৪৮৩ টাকা দাম বাড়ানো হয়। এতে করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় দুই লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা

নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে করে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৬২৪ টাকা কমে হয়েছে দুই লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম দুই হাজার ২৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গয়নার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫২ হাজার ৪০ টাকা।

সোনার গয়নার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম তিন হাজার ৩৮৩ টাকা।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com