logo

তুরাগে নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই করছে পিবিআই

নিজস্ব প্রতিবেদক

Published:30 Oct 2026, 12:36 PM

তুরাগে নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই করছে পিবিআই

তুরাগে নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই করছে পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছে তার কাছাকাছি জায়গায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। তুরাগ নদীর ৫০ গজের মতো দূরে মাজার বস্তি এলাকায় নম্বরবিহীন মোটরসাইকেলটি পাওয়া যায়।

এটি তাহসিফ সাউরির কিনা তা যাচাই-বাছাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে পিবিআই। 

পিবিআই সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন, তাহসিফ সাউরির মরদেহ যেখানে পাওয়া যায় উত্তরখান থানা এলাকার নদীতে, তার কাছে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।  

এদিকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় হওয়া মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ। 

পিবিআই জানিয়েছে, ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় তারা এর ছায়া তদন্ত করছে। নৌ পুলিশকে সহযোগিতা করছে। নৌ পুলিশকে সহযোগিতার জন্য পুলিশের অন্যান্য ইউনিটের মতো কাজ করে যাচ্ছে পিবিআই। প্রাপ্ত তথ্য সবকিছু নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এদিকে তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে দীপকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com