logo

দেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে মৃত সাত বাংলাদেশির মরদেহ

নিজস্ব প্রতিবেদক

Published:31 Oct 2026, 12:11 PM

দেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে মৃত সাত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে মৃত সাত বাংলাদেশির মরদেহ

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে মৃত সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে নওগাঁর পাঁচজন এবং নাটোরের দুজন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা হবেন।

নাটোরের পাঁচজন হলেন— নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়। তাদের মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। 

বৃহস্পতিবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহ দেশে পাঠানোর বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তিদের পরিবারগুলোর সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নওগাঁর পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি সদর উপজেলায়।

ইউএনও আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের পর প্রথমে আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে ১১ জনের পরিচয় নিশ্চিত হয়। পাশাপাশি নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় শনাক্ত হয়েছে। এর আগে গত ২৭ আগস্ট আত্রাইয়ের নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে এসেছিল।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com