logo

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

Published:08 Sep 2026, 11:27 AM

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

রাশিয়ার ককেশীয় অঞ্চলে পর্বতারোহী দলের ওপর তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় জরুরি সেবা বিভাগ।

স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উত্তর ককেশাসের কাবারদিনো-বালকারিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

রয়টার্স লিখেছে, উত্তর ককেশাসের অন্যতম উঁচু পর্বত মিজিরগি থেকে তুষারধস হয়। তাতে আটকা পড়েন ৩৩ জন পর্বতারোহী।

জরুরি সেবা বিভাগ জানায়, স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিচে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

উদ্ধার ও তল্লাশি অভিযানে ৫০ জনের বেশি জরুরি সেবা কর্মী অংশ নেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং ফের তুষারধসের শঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com