সন্তান জন্মের দুমাস না হতেই শুটিং সেটে ফিরেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার একটি জমকালো গানের দৃশ্যে অংশ নেন তিনি।
গত ১৯ সেপ্টম্বর কন্যা সন্তানের মা-বাবা হন দীপিকা পাড়ুকোন এবং রাণবীর কাপুর। দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং।
এনডিটিভি জানিয়েছে, শরীর ঠিক থাকায় শুটিংয়ে ফিরতে সময় নিতে চাইছিলেন না দীপিকা। মুম্বাইয়ে ‘কিং’ সিনেমার শুটিং চলবে এক সপ্তাহ।
গানটির কোরিওগ্রাফি করছেন বৈভবী মার্চেন্ট। সিনেমার পুরো অভিনয়শিল্পী দলকে দেখা যাবে এই গানে।
দীপিকা-রাণবীরের বড় মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের জন্ম হয়েছিল ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর। ঠিক দুই বছর পর দ্বিতীয় সন্তান আসে তাদের সংসারে।
চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে চলা ‘কিং’ সিনেমায় পর্দায় আসতে চলেছেন দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থাঢ ‘কিং’ সিনেমার অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন দীপিকা। এ ছাড়া তাকে দেখা যাবে আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও।
‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ও ‘জওয়ান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও দীপিকা।
পিপলসনিউজ/আরইউ