logo

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

Published:23 Sep 2026, 05:18 PM

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে; যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ২৭০ জন ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ছয় জন, সিলেট বিভাগে এক জন, চট্টগ্রামে দুই জন, খুলনা এক জন ও রংপুরে দুই জনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৭৫ জন। একইভাবে এ পর্যন্ত নিশ্চিত হামে ২০ হাজার ৮৫১ জন আক্রান্ত এবং সন্দেহজনক হামে এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জন আক্রান্ত হয়েছে। 

হাম উপসর্গ পাওয়ার মধ্যেও ঢাকা বিভাগ এগিয়ে। সর্বোচ্চ সংখ্যা ৩৮২ জন এই বিভাগে। এরপর চট্টগ্রামে ২৩৮, সিলেটে ১৬৪, বরিশালে ২৪৮ জন উল্লেখযোগ্য। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com