weather ২৯.৮৫ o সে. আদ্রতা ৫৬% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে হঠাৎ মুখোমুখি দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুর

প্রকাশ :

বিমানবন্দরে হঠাৎ মুখোমুখি দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুর

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের মুম্বাই বিমানবন্দর হঠাৎ এমন দৃশ্যের সাক্ষী হবে, তা কেউ ভাবেনি। বহু বছর পর মুখোমুখি হলেন বলিউডের একসময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর।

ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানির মধ্যেই দেখা গেল, একে অন্যকে উষ্ণ আলিঙ্গন করছেন তারা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য বন্দি হয় অসংখ্য মোবাইল ফোন ক্যামেরায় এবং ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক সময় রণবীর কাপুরের ও দীপিকার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। দুজনই এখন বিবাহিত এবং নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। রণবীর যেমন অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের কন্যা রাহাও এখন বেশ বড়। অন্যদিকে দীপিকা অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী এবং তাদের কন্যা দুয়া।

সম্প্রতি এই দুই তারকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দীপিকা একটি গাড়িতে বসে আছেন এবং সেখানে রণবীর কাপুর প্রবেশ করছেন। রণবীরকে দেখে দীপিকা উঠে দাঁড়ান এবং তাকে আলিঙ্গন করেন। শুধু তাই নয়, দীপিকা নিজের পাশে রণবীরকে বসার জন্য জায়গা করে দেন।

এই দৃশ্য দেখে নেটিজেনরা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় জুটি ‘নয়না’ ও ‘বানি’র কথা স্মরণ করেছেন। তাদের পুরোনো বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানবোধ আবারো অনুরাগীদের মুগ্ধ করেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অটোরিকশাচালক সুমন তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোরিকশাচালক সুমন তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম