weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিঠ চুলকিয়ে চীনা উদ্যোক্তার মাসিক আয় ১৮ লাখ টাকা

প্রকাশ :

পিঠ চুলকিয়ে চীনা উদ্যোক্তার মাসিক আয় ১৮ লাখ টাকা

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
পিঠের চুলকানি থামানোর অভিনব ব্যবসা খুলে মাসে প্রায় এক লাখ ইউয়ান (১৮ লাখ ২৫ হাজার টাকা) আয় করছেন চীনের শেনজেন শহরের ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শাওছিয়াও।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

ঝাংয়ের প্রতিষ্ঠিত ‘সুমা’ নামের স্পা-ধর্মী প্রতিষ্ঠানে গ্রাহকরা নির্ধারিত শয্যায় শুয়ে বিশেষ সুচালো নখযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের মাধ্যমে পিঠ চুলকানোর সেবা নেন। প্রতি এক ঘণ্টার জন্য গ্রাহকদের গুনতে হয় ৩০০ ইউয়ান (পাঁচ হাজার ৫০০ টাকা)।

শেনজেনের বাওআন ও ফুসিয়ান এলাকায় দুটি শাখা চালু করে অল্প সময়ের মধ্যেই লাভজনক এই ব্যবসার সূচনা করেন ঝাং। দীর্ঘ কর্মঘণ্টা ও মানসিক চাপে থাকা তথ্যপ্রযুক্তি খাতের কর্মীরাই মূল গ্রাহক হলেও গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং বাকিরা নারী।

একটি অনলাইন ভিডিও দেখে এবং শৈশবে বাবার পিঠ চুলকে দেওয়ার স্মৃতির অনুপ্রেরণায় ঝাং এই ধারণাকে ব্যবসায় রূপ দেন। তিনি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে সুনির্দিষ্ট কৌশল শেখান যা গ্রাহকদের স্নায়ু শিথিল করে এবং ভালো ঘুমে সাহায্য করে।

বর্তমানে সূচনার খরচ তুলে নিয়ে দেশজুড়ে ১০০টি শাখা খোলার স্বপ্ন দেখছেন ঝাং এবং এই কাজটিকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। 

চিকিৎসাবিজ্ঞান বলছে, চুলকানোর ফলে স্নায়ু উদ্দীপিত হয়ে মস্তিষ্ককে আরামের অনুভূতি দেয়। অবশ্য দীর্ঘস্থায়ী চুলকানির জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেলুচিস্তানে সেনা অভিযানে ৭২ ঘণ্টায় ৪৮ জন নিহত বেলুচিস্তানে সেনা অভিযানে ৭২ ঘণ্টায় ৪৮ জন নিহত প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগম যাচ্ছিলেন মেয়ের বাড়ি প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগম যাচ্ছিলেন মেয়ের বাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড মেলোনির ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড মেলোনির প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারী মারা গেছেন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারী মারা গেছেন