weather ২৮.৫৩ o সে. আদ্রতা ৮৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ : ০৩-১১-২০২৫ ২২:৩২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রবিবার (২ নভেম্বর) দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

স্থানীয় কর্তৃপক্ষ সাহায্যের জন্য সাধারণ মানুষের জন্য জরুরি সেবার ফোন নম্বর প্রকাশ করেছিল। তবে ভূমিকম্পে কেউ হতাহত হয়েছেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।

এএফপির প্রতিনিধি জানিয়েছেন, মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে তাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। ভূমিকম্পের প্রভাবে বাড়ি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ছিলেন তারা।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ভূমিকম্পসহ বেশ কয়েকটি বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে তাদের। এরমধ্যে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

অপরদিকে এ বছরের ৩১ আগস্ট ছয় মাত্রার একটি অগভীর ভূমিকম্পে দুই হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। যা আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে সাত মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত