weather ২৫.৭৭ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার গাজীপুরের রাস্তায় ব্যাগে ভরা খণ্ডিত মরদেহ

প্রকাশ : ০৮-০৮-২০২৫ ২২:৫২

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি ব্যাগ থেকে এক ব্যক্তির কয়েক টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় হাজীর বিরিয়ানির সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় শুক্রবার সকালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কৌতূহলবশত কয়েকজন ওই ব্যাগ খুলে টুকরো করা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটিকে টুকরো করে। পরে সেগুলো ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েক টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত