weather ৩১.২ o সে. আদ্রতা ৭১% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে বিষাক্ত মদপানে ২৩ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬৭

প্রকাশ : ১৮-০৮-২০২৫ ২২:০২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
কুয়েতের নিরাপত্তা বাহিনী স্থানীয়ভাবে উৎপাদিত বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। বিষাক্ত এই মদ কেলেঙ্কারির ঘটনায় গত কয়েক দিনে দেশটিতে ২৩ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তার ওই বাংলাদেশি একটি অপরাধচক্রের নেতৃত্বে রয়েছেন বলে জানা গেছে। রবিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গত শনিবার রাতে সোম্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত ছয়টি কারখানা এবং আরো চারটি প্রস্তুতিহীন কারখানা তারা জব্দ করেছে।

এ ছাড়া কীভাবে এই মদে মিশ্রিত মিথানল তৈরি ও বিক্রি করা হতো সেটি এক নেপালি সদস্য তদন্তকারীদের জানিয়েছেন।

মুসলিম প্রধান দেশ কুয়েতে মদ উৎপাদন বা আমদানি নিষিদ্ধ। তবে গোপনে কিছু জায়গায় নিরাপত্তা বা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অবৈধ মদ তৈরি করা হয়, যা পানকারীদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে।

গ্রেপ্তারের আগে বৃহস্পতিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বিষাক্ত পানীয় পান করে মিথানল বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা ১৬০ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই এশীয় নাগরিক।

মন্ত্রণালয় জানায়, অন্তত ৫১ জনের জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস করতে হয়েছে এবং ৩১ জনকে ভেন্টিলেশনে নিতে হয়েছে।

কুয়েতে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় ভারতীয়রা। দেশটির ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যদিও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছেন, আবার অনেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

আল জাজিরা বলছে, মিথানল একটি বর্ণহীন বিষাক্ত অ্যালকোহল, যা শিল্প ও গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। এটি চেনা কঠিন, আর এর বিষক্রিয়ার লক্ষণও সাধারণত দেরিতে প্রকাশ পায়— যেমন বমি, বমিভাব, পেটব্যথা, দ্রুত শ্বাস নেওয়া ও শ্বাসকষ্ট।

প্রতিবছর হাজারো মানুষ— বিশেষত এশিয়ায়— মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হন। সময়মতো চিকিৎসা না পেলে এ ধরনের ঘটনার মৃত্যু হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)’।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত