weather ২৬.২৯ o সে. আদ্রতা ৯৩% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ কিশোরী, তিন আসামী

প্রকাশ : ০৬-০৯-২০২৫ ২২:৩১

ছবি : সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিন তরুণের বিরুদ্ধে মামলা করেছে দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সুন্দরগঞ্জ থানায় ভুক্তভোগী ১৩ বছর বয়সী কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

মামলায় আসামি করা হয়েছে, সজিব মিয়া (২১), সোহেল রানা (২০) ও নাহিদ ইসলামকে (১৯)।

মামলার বরাতে ওসি আজাদ বলেন, হতদরিদ্র পরিবারের ওই কিশোরী বাড়িতে বাবার সঙ্গে থাকেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ‘প্রতিবেশী ফুফা’ সম্পর্কের সজিব ‘গুরুত্বপূর্ণ কথা আছে’ বলে ওই কিশোরীকে বাড়ির বাইরে ডেকে নেয়।

এ সময় কৌশলে কিশোরীকে বাড়ির পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে সজিব। পরে সজিবের দুই বন্ধু নাহিদ ও সোহেল কিশোরীকে ধর্ষণ করে। তখন কিশোরীর চিৎকারে দুই পথচারী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

পরবর্তীতে শুক্রবার দিনভর প্রভাব বিস্তার করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় অভিযোগ ওঠা ব্যক্তিরা। এক পর্যায়ে বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানায় কিশোরী। পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

ওসি আজাদ বলেন, ভুক্তভোগীকে থানায় ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শনিবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত