weather ২৮.৫৩ o সে. আদ্রতা ৮৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাজমুল হোসেন শান্ত ফিরছেন টেস্ট ক্রিকেটের নেতৃত্বে

প্রকাশ : ০১-১১-২০২৫ ২১:২৬

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
গত জুনে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে যাওয়ার একদিন আগে ঘটনার সূত্রপাত। দেশে সিরিজের আগে সংবাদ সম্মেলন শেষে নাজমুল হোসেন শান্ত জানতে পারেন তিনি আর ওয়ানডে অধিনায়ক নন। তার জায়গায় সীমিত ওভারের এই সংস্করণে মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব দেওয়া হয়েছে। 

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সফরের দ্বিতীয় টেস্ট পর্যন্ত অপেক্ষা করেন এই বাঁহাতি ব্যাটার। সেটি শেষ হওয়া মাত্র টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। তড়িঘড়ি নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়ার কোনো দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছিল না। কারণ পরের সাড়ে চার মাসে টেস্ট খেলার কোনো সূচি ছিল না।

তবে চলতি নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ যখন এগিয়ে এসেছে, তখন অধিনায়ক বেছে নিতেই হচ্ছে বিসিবিকে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার রাতেই বোর্ড কর্তারা টেস্টের অধিনায়ক বেছে নিয়েছেন। গত জুনে ছেড়ে দেওয়া টেস্ট নেতৃত্বেই আবার ফিরছেন নাজমুল।

মাঝে যেহেতু কোনো টেস্টই খেলেনি বাংলাদেশ, তাই বিরতি ছাড়াই এই পদে তিনি ফিরতে সম্মতি দিয়েছেন। 

টি-টোয়েন্টি সিরিজের পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা শেষ করেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেখানে উপস্থিত পরিচালনা পর্ষদে তার সহকর্মীদের নিয়ে টেস্ট অধিনায়ক ঠিক করার আলোচনায় বসেন। সম্ভাব্য টেস্ট অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আলোচনায় ছিলেন আগে থেকেই। তবে একটি সূত্র জানিয়েছে, ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সতীর্থ শামীম হোসেনকে নিয়ে বেফাঁস মন্তব্য এদিন গুরুতরভাবে লিটনের বিপক্ষে গেছে। আবার টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজও পরিচালকদের ভরসা হতে পারেননি।

এদিকে সবচেয়ে এগিয়ে থাকা নাজমুলের সঙ্গে গত কয়েক দিনের যোগাযোগে তার মানও ভাঙানো গেছে। তা ছাড়া তিন সংস্করণের জন্য আলাদা অধিনায়ক রাখার নীতি থেকে এখনই সরে না আসার সিদ্ধান্ত লিটন-মিরাজদের বিবেচনার বাইরে নিয়ে গেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত