weather ২৫.৭৭ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশ : ২৫-০৭-২০২৫ ২২:০৬

ছবি : সংগৃহীত

ফেনী প্রতিনিধি
ফেনীতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়া ডিজিটাল স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া কাজী বাড়ির শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাঁচগাছিয়া এলাকায় সড়কের পাশে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে নোয়াখালীগামী একটি দ্রুতগামী বাস এসে পিকআপে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় ও দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া একরামকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। 

নিহতের চাচাতো ভাই মো. সুজন বলেন, মোশারফ আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহনে চাকরি করতেন। ওই কোম্পানির একটি পিকআপ রাস্তার পাশে পড়ে যায়। পরে আলভী এন্টারপ্রাইজের মালিকপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাকে গাড়িটি উদ্ধার করতে বলেন। রাত ৩টার দিকে মোশারফ ছোট ভাইকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপটি তুলে রাস্তাপাশে দাঁড় করিয়ে পেছনে চাকার কাজ করছিল। এ সময় নোয়াখালীগামী একটি বাস পেছন থেকে পিকআপে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোশারফের মৃত্যু হয়েছে। এক সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, একটি অজ্ঞাত বাস পিকআপে সজোরে ধাক্কা দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তিনিও মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত