weather ৩১.০৫ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মানতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের

প্রকাশ : ২২-১১-২০২৫ ২২:৫১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮টি পয়েন্ট সম্বলিত যে যুদ্ধবিরতি পরিকল্পনাটি শুক্রবার ফাঁস হয়েছে, সেটি আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবে সম্মতি জানানোর জন্য জেলেনস্কিকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি।

যদি এই সময়সীমার মধ্যে জেলেনস্কি এই পরিকল্পনার ব্যাপারে ইতিবাচক কোনো সম্মতি না দেন— তাহলে এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রতি যাবতীয় মার্কিন সমর্থন ও সহায়তাও বন্ধ হয়ে যাবে।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি এর আগেও বিভিন্ন ইস্যুতে সময়সীমা বেঁধে দিয়েছি এবং আমি মনে করি, যদি সবকিছু ঠিকভাবে চলে, তাহলে এই সময়সীমা বাড়ানোও যেতে পারে। তাই সবদিক বিবেচনা করেই আমি এ প্রস্তাবের ওপর মতামত জানানোর জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছি। আমি মনে করি এটা যথাযথ। কম নয়, বেশিও নয়।

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, এই প্রস্তাবে এমন কিছু পয়েন্ট আছে, যেগুলোতে অতীতে সায় দেননি জেলেনস্কি। তবে এখন তাকে এই পরিকল্পনা পছন্দ করতে হবে। যতি তিনি পছন্দ না করেন— তাহলে যুক্তরাষ্ট্র আর এর মধ্যে থাকবে না, তারা যত খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারে।

গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন করেন জেলেনস্কি, সেই বৈঠকের সমাপ্তি অবশ্য প্রীতিকর ছিল না। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সেই বৈঠকের স্মৃতি স্মরণ করে ট্রাম্প বলেন, আপনাদের সম্ভবত মনে আছে গত ফেব্রুয়ারির বৈঠকের কথা। খুব বেশি দিন আগের কথা তো নয়… এই ওভাল অফিসেই আমি তাকে (জেলেনস্কি) বলেছিলাম, ‘আপনার হাতে কোনো কার্ড নেই।’

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত