weather ২৬.৩৫ o সে. আদ্রতা ৯২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে না পেরে পাশে রাত কাটালেন উপাচার্য

প্রকাশ : ০৬-০৯-২০২৫ ০০:০৭

ছবি : সংগৃহীত

বরিশাল প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাতজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর নিচে অনশনে বসেন। তাদের বুঝিয়ে অনশন থেকে সরাতে পারেননি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। পরে তিনি অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাত কাটান।

অনশনে বসা সাত শিক্ষার্থী হলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২-২৩ সেশনের অমিয় মন্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন ২০২১-২২ তামিম আহমেদ রিয়াজ, আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।

অনশনরত শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক তিন দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছি।। দাবি মানার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করেনি। তাই আমরা বাধ্য হযে আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।

আরেক শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ বলেন, আমরা ইউজিসির প্রতি আহ্বান জানিয়ে দুইবার সংবাদ সম্মেলন করেছি। এমনকি ক্যাম্পাস সংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক ভবন দখল করি। তারপরও আমাদের সঙ্গে কেউ যোগাযোগ পর্যন্ত করেনি।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সার বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান। জমি অধিগ্রহণের নানা ধাপ এগোচ্ছে। আস্থার সংকটের কারণে অনশন পর্যন্ত পৌঁছেছে শিক্ষার্থীরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত