weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাউন্ডারি সীমানায় ক্যাচের নিয়মে পরিবর্তন আসছে

প্রকাশ : ১৫-০৬-২০২৫ ০২:১৫

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
বাউন্ডারি সীমানায় দাঁড়িয়ে ক্যাচ নেওয়া কিংবা ছক্কা ঠেকানোর সময় শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন অনেক ফিল্ডার। এমন পরিস্থিতিতে তারা প্রায়ই একটি নির্দিষ্ট কৌশল অবলম্বন করে থাকেন— যেখানে বলটি উপরে ছুড়ে দিয়ে নিজের অবস্থান বাউন্ডারির বাইরে নিয়ে যান, তারপর শূন্যে লাফিয়ে বলটি আবারো হাতে ঠেলে সীমানার ভেতরে পাঠান এবং শেষে ফিরে এসে ক্যাচ নেন কিংবা ছক্কা ঠেকান। কখনো কখনো ফিল্ডাররা বাউন্ডারির বাইরে একাধিকবার শূন্যে লাফিয়ে বল স্পর্শ করেন, যাতে সেই বল সীমানার বাইরে পড়ার আগেই ভেতরে ফেরানো যায়।

তবে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের কৌশল এখন থেকে বৈধ থাকবে না। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, চলতি মাসের মধ্যেই এ নিয়ম কার্যকরের জন্য আইসিসির প্লেয়িং কন্ডিশনে যুক্ত হবে এবং আগামী বছর অক্টোবরে এটি এমসিসির নিজস্ব আইনেও অন্তর্ভুক্ত হবে।

নতুন নিয়মে বলা হয়েছে, কোনো ফিল্ডার বাউন্ডারির বাইরে লাফিয়ে কেবল একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর তাকে অবশ্যই সীমানার ভেতরে ফিরে এসে ক্যাচটি সম্পূর্ণ করতে হবে। এর ব্যতিক্রম হলে সেই ফিল্ডিং বৈধ বলে গণ্য হবে না।

২০২৩ সালে বিগ ব্যাশ লিগে এমনই এক বিতর্কিত ক্যাচ নিয়েছিলেন ব্রিসবেন হিটের মাইকেল নেসার। সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের শট বাউন্ডারির দিকে গেলে নেসার প্রথমে সীমানার বাইরে লাফিয়ে বল স্পর্শ করেন, এরপর আবার লাফিয়ে বলটিকে সীমানার ভেতরে ঠেলে দেন এবং পরে সেখানে ফিরে এসে ক্যাচটি নেন। সে সময় এটিকে আইনসিদ্ধ ধরা হলেও তা নিয়ে অনেক বিতর্ক দেখা দেয়। নেসার নিজেও বলেছিলেন, এই কৌশলের প্রেরণা পেয়েছিলেন ২০২০ সালের বিগ ব্যাশে ম্যাট রেনশর থেকে, যিনি ম্যাথু ওয়েডের ক্যাচ এভাবেই নিয়েছিলেন।

আইসিসির ক্রিকেট কমিটি চলতি বছরের শুরুতে এই নিয়ম পুনর্বিবেচনার জন্য এমসিসিকে অনুরোধ জানায়। এরপর দুই সংস্থা মিলে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়, এমন ফিল্ডিং ‘অসাধারণ’ হলেও তা অনেক সময় ‘অস্বাভাবিক’ ও খেলার প্রকৃত চেতনার পরিপন্থী হয়ে দাঁড়ায়। আইসিসি এই ব্যাখ্যাটি সংক্ষিপ্ত আকারে প্রতিটি সদস্য দেশের বোর্ডে পাঠিয়েছে।

নেসারের ক্যাচ উদাহরণ হিসেবে তুলে ধরে এমসিসি ব্যাখ্যা করেছে যে, ফিল্ডার সীমানার ভেতরে ক্যাচটি সম্পূর্ণ করার আগেই একাধিকবার শূন্যে লাফিয়ে বল স্পর্শ করেছিলেন, যা নতুন নিয়মে নিষিদ্ধ। ব্যাখ্যায় বলা হয়, বাউন্ডারির বাইরে ‘বানি হপ’ বা ধারাবাহিক লাফ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে একজন ফিল্ডার সীমানার ভেতর থেকে বলকে শূন্যে ছুড়ে দিয়ে বাইরে গিয়ে আবার ভেতরে ফিরে এসে ক্যাচ নিতে পারবেন, কিন্তু বল স্পর্শ করার সুযোগ থাকবে কেবল একবারই।

একই নিয়ম রিলে ক্যাচের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একাধিক ফিল্ডার মিলে ক্যাচ নেওয়ার সময়, যদি প্রথম ব্যক্তি বলটি বাউন্ডারির বাইরে স্পর্শ করেন, তবে তাকেও সীমানার ভেতরে ফিরে আসতে হবে, তা না হলে ক্যাচটি বৈধ হবে না।

এই নতুন নিয়ম আইসিসির হালনাগাদ প্লেয়িং কন্ডিশনের অংশ হিসেবে প্রথম কার্যকর হবে ১৭ জুন, যখন শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার গল টেস্ট দিয়ে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। এরপর আগামী বছরের অক্টোবর থেকে এটি এমসিসির আইন হিসেবেও স্বীকৃত হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত