weather ৩২.১৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিকালে জরুরি সভা, বিসিবির দায়িত্বে আসছেন বুলবুল

প্রকাশ : ৩০-০৫-২০২৫ ২৩:৪১

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আবারো রদবদল আসছে। গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর বিসিবির সভাপতির দায়িত্ব পান সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তবে এক বছরেরও কম সময়ের ব্যবধানে আবারো বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে দেশের ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে আট পরিচালক বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠান। এরপরই বিসিবির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্রুত পদক্ষেপ নেয়। তারা ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে এবং নতুন কাউন্সিলর হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে।

বিসিবির একজন সিনিয়র পরিচালক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে জরুরি অনলাইন সভায় পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে আমিনুল ইসলামকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেয়। একই সঙ্গে ফারুক আহমেদের কাউন্সিলর পদ প্রত্যাহার করা হয়।

বিসিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ মে) বিকালে বোর্ড পরিচালনা পর্ষদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে; যেখানে নতুন সভাপতি নির্বাচন করা হতে পারে। সম্ভাব্য হিসেবে এগিয়ে আছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির নিয়ম অনুযায়ী, কাউন্সিলরদের মধ্য থেকেই সভাপতি নির্বাচিত হন।

পরিচালনা পর্ষদের একজন সদস্য বলেন, ‘বোর্ড সভায় সকল পরিচালকের উপস্থিতিতে নতুন কাউন্সিলরকে অনুমোদন দেওয়া হয়েছে। যেহেতু ফারুক আহমেদের মনোনয়ন বাতিল হয়েছে, এখন নিয়ম অনুযায়ী আমরা দ্রুতই নতুন সভাপতিকে ঘোষণা করব।’

এদিকে, বৃহস্পতিবার অনাস্থা জানানো আট পরিচালকের তালিকায় একমাত্র স্বাক্ষর করেননি সাবেক অধিনায়ক আকরাম খান; যিনি ফারুক আহমেদের আত্মীয়ও। তবে রাতের জরুরি সভায় তিনিও উপস্থিত ছিলেন। এটি বোর্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ও ঐকমত্যের ইঙ্গিত বহন করে।

বিসিবিতে এই পালাবদলের একটি বড় পটভূমি তৈরি করে দেন সর্বশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু। টুর্নামেন্ট চলাকালীন ও শেষে পারিশ্রমিক সংক্রান্ত ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। এর তদন্তে গঠিত হয় সত্যানুসন্ধান কমিটি। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বিসিবির নানা অব্যবস্থাপনার জন্য সরাসরি দায়ী করা হয় ফারুক আহমেদকে। তদন্ত প্রতিবেদন এবং পরিচালকদের অনাস্থা— এই দুইয়ের ভিত্তিতেই এনএসসি তার মনোনয়ন বাতিল করে।

বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরে। ফলে নতুন সভাপতি মাত্র চার মাসের জন্য দায়িত্ব পালন করবেন। বোর্ড পরিচালকদের অনেকেই চাইছেন, অন্তর্বর্তীকালীন এই সময়ের জন্য একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হোক। সেই বিবেচনায় আমিনুল ইসলাম বুলবুলের নাম উঠে এসেছে সামনে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত আছেন। আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত