weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৮% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে কপ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু

প্রকাশ : ০৯-১১-২০২৫ ২৩:২৫

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি
আগামীকাল সোমবার (১০ নভেম্বর) ব্রাজিলের বেলেমে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩০তম অধিবেশন (কপ-৩০)। বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রতিনিধি একত্রিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার পথ খুঁজবেন এই সম্মেলনে। অংশ নেবেন ১২ হাজারেরও বেশি জলবায়ু আন্দোলনের কর্মী।

এবারের এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে শিশু প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে সাতক্ষীরার নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান। তারা বিশ্বের সামনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের শিশুদের বাস্তব চিত্র তুলে ধরবে।

উপকূলীয় আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শিক্ষক দম্পতি মো. শহীদুল ইসলাম ও জেসমিনের কন্যা নওশীন ইসলাম প্রতাপনগর ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে আশাশুনি উপজেলা শিশু ফোরামের সভাপতি এবং দীর্ঘদিন ধরে শিশু সুরক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে।

অন্যদিকে, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের জি. এম. রইসউজ্জামান ও মোছা. লায়েকা খানম দম্পতির সন্তান নুর আহমেদ জিদান কেন্দ্রীয় উপকূলীয় শিশু ফোরামের সভাপতি এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এই দুই কিশোর-কিশোরী জাগ্রত যুব সংঘ (জেজেএস), চিলড্রেন ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিআরআর এবং কেএনএইচ-বিএমজেড-এর সহযোগিতায় এই বৈশ্বিক সম্মেলনে অংশ নিচ্ছে। আগামী ১৪ নভেম্বর তারা ‘চিলড্রেন ইন ক্রাইসিস’ শীর্ষক ইয়ুথ প্যাভিলিয়নের প্যানেল আলোচনায় অংশ নেবে।

নওশীন ইসলাম বলে, ‘উপকূলের শিশুদের দুঃখ-দুর্দশা তুলে ধরব। ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিতে উন্নত দেশের নেতাদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা পৃথিবীর আগামী প্রজন্ম— একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া এখন আপনাদের দায়িত্ব।

সে আরো বলে, প্রতিবছর জলবায়ু পরিবর্তনের প্রভাব আরো প্রকট হচ্ছে। আমরা শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। পড়াশোনা বন্ধ হচ্ছে, খাদ্যসংকট দেখা দিচ্ছে, শিশুশ্রম ও বাল্যবিয়ে বাড়ছে প্রতিনিয়ত।

নুর আহমেদ জিদান বলে, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরার উপকূল এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এটা এখন বাঁচা-মরার লড়াই। কপ-৩০ সম্মেলনে বিশ্বনেতাদের বলব— উন্নত দেশগুলো যেন তাদের অতীতের ভুলের মাশুল আমাদের শিশুদের ওপর চাপিয়ে না দেয়; বরং ক্ষতিপূরণ দেয়।

নওশীনের বাবা শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, বিশ্বমঞ্চে আমার মেয়ে বাংলাদেশের কথা বলবে, সাতক্ষীরার জলবায়ু ক্ষতিগ্রস্ত শিশুদের কথা বলবে— এটি আমার জীবনের গর্বের মুহূর্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

এদিকে, এই দুই শিশুর কপ-৩০ সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের উপকূলীয় শিশুদের কণ্ঠকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর বাংলাদেশ থেকে রওনা হয়ে তারা ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ব্রাজিলের বেলেমে কপ-৩০ সম্মেলনে অংশ নেবেন। ১৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। ২১ নভেম্বর শেষ হবে সম্মেলন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত