weather ৩০.০৭ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত এক

প্রকাশ : ১০-১১-২০২৫ ২৩:০০

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম খবরের সত্যতা নিশ্চিৎ করেছেন। 

নিহত ৩৫ বছর বয়সী আরিফ মির ওই একই গ্রামের খবির মিরের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ ইমরান নামের এক জনকে অশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নিহত আরিফের চাচাত ভাই বলে পুলিশ জানিয়েছে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামালের অনুসারীদের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এলাকার লোকজনের বরাতে ওসি সাইফুল আলম বলেন, সকালে আরিফ ও তার চাচাত ভাই ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তায় যান। এ সময় শাহ কামালের নেতৃত্বে অনেকে তাদের ওপর অতর্কিত হামলা চালান ও গুলি করেন। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হন।

তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন বলেন, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে পরীক্ষা করে দেখা যায়, তাদের মধ্যে আরিফের মৃত্যু হয়েছে হাসপাতালে আসার আগেই।

ওসি সাইফুল বলেন, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত