weather ২৬.৩৮ o সে. আদ্রতা ৯৩% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

প্রকাশ : ১৫-০৯-২০২৫ ২১:৪৪

ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ও যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর। জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেওয়ার পর আবু জাফরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়; কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত