weather ২৭.২২ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

প্রকাশ : ১৪-১০-২০২৫ ২১:৪৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা কলেজে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে সারাদেশের সব সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এ কর্মবিরতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব সরকারি-বেসরকারি কলেজের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনভর কলেজগুলোতে এ কর্মসূচি চলবে।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

এতে জানানো হয়, ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে সংগঠনটি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খানের সই করা যৌথ বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা আজ সর্বাত্মকভাবে কর্মবিরতি পালন করবেন। এ কর্মসূচি সফল করতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব কর্মকর্তাকে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শিক্ষাঙ্গনে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে, যা রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার জন্যও হুমকি।

এর আগে, সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এসময় শিক্ষকদের উদ্দেশ্য করে ‘দালাল’ মন্তব্য করলে এক শিক্ষার্থীকে শিক্ষকরা কমনরুমে আটকে রাখেন। পরে তার সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনার ঘটে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের স্থগিত পরীক্ষা এবং প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে। প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য WWW.NU.AC.BD ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত