weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৮% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী কোচ পদে থাকছেন না সালাউদ্দিন

প্রকাশ : ০৫-১১-২০২৫ ২২:০৭

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
আয়ারল্যান্ড সিরিজের পর বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকলেও, মাত্র এক বছরের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। 

ক্রিকবাজ জানিয়েছে, সালাউদ্দিন তার বর্তমান ভূমিকায় অসন্তুষ্ট হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডকে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ক্রিকবাজকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে সালাউদ্দিন বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পদত্যাগপত্রে সালাউদ্দিন লিখেছেন, এখন আর নিজের ভূমিকায় কাজ করে আনন্দ পাচ্ছি না।

সালাউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন আয়ারল্যান্ড সিরিজের জন্যই মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে। এই সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত