weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

প্রকাশ : ২৪-১০-২০২৫ ২৩:১২

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি
পর্যটনস্পট টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে গেছে। এতে এক নারী ও তার মেয়ের প্রাণ গেছে। আহত হয়েছেন আরো ১০ জন।

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান।

নিহতরা হলেন- রাজধানী ঢাকায় কদমতলি এলাকায় বাসিন্দা ৩৭ বছর বয়সী মনজুরা আক্তার ও তার মেয়ে ১০ বছর বয়সী আয়েশা সিদ্দিকা।

আহতদের জয়কলস হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি সুমন কুমার চৌধুরী বলেন, তারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঢাকা থেকে সুনামগঞ্জে আসছিলেন। পথে যাত্রী ‘সেজুতি ট্রাভেলেস’র বাসটি সুনামগঞ্জের পাগলা বাজারে এসে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে মা ও মেয়ে নিহত হয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত