weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করপোরেট নিয়ন্ত্রণে বলিউড, মৌলিকত্ব হারাচ্ছে গান: এ আর রহমান

প্রকাশ :

করপোরেট নিয়ন্ত্রণে বলিউড, মৌলিকত্ব হারাচ্ছে গান: এ আর রহমান

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
তিন দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক সংগীত জগতে নিজের সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন এ আর রহমান। অস্কার, গ্র্যামি থেকে শুরু করে অসংখ্য সম্মানে ভূষিত এই কিংবদন্তি সংগীতশিল্পী এবার বলিউডের বর্তমান বাস্তবতা নিয়ে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন। তার মতে, হিন্দি চলচ্চিত্র শিল্পে এখন সৃজনশীল মানুষের চেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছে করপোরেট গোষ্ঠী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাদ্রাজের মোজার্ট’ জানান, গত আট বছরে বলিউডের চরিত্র আমূল বদলে গেছে। সেখানে সৃজনশীল শিল্পীদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমে এসেছে, আর ইন্ডাস্ট্রির মূল ক্ষমতা চলে গেছে এমন সব মানুষের হাতে, যাদের সৃজনশীলতার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই।

এ আর রহমান বলেন, যারা আদতে সৃজনশীল নন, বলিউডের সমস্ত ক্ষমতা এখন তাদের হাতে। কোন গান হবে, কেমন গান হবে— সব সিদ্ধান্ত এখন তারাই নেয়।

তার মতে, আগে সুরকার ও সংগীত পরিচালকেরা অনেকটাই স্বাধীনভাবে কাজ করতে পারতেন। কিন্তু বর্তমানে মিউজিক লেবেল ও বড় করপোরেট সংস্থাগুলোই গানের ভবিষ্যৎ নির্ধারণ করছে। এর ফলে হিন্দি সিনেমার গানে মৌলিকত্ব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

গত আট বছরে তাকে বড় কোনো বলিউড প্রজেক্টে খুব একটা দেখা যায়নি। এর পেছনে সাম্প্রদায়িক কোনো কারণ রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে রহমান বলেন, এটা সাম্প্রদায়িক বিষয়ও হতে পারে। যদিও সরাসরি কেউ আমাকে কিছু বলেনি। তবে যা শুনেছি, সবই ফিসফাস।

তবে এসব নিয়ে খুব একটা বিচলিত নন অস্কারজয়ী এই সুরকার। তার ভাষায়, আমি নিজের মতো করে সৃজনশীলতার চর্চা করে যাচ্ছি। আগের তুলনায় এখন অনেক বেশি শান্তিতে আছি। কারও কাছে কাজ চাইতে যাই না।

তিনি আরো বলেন, বর্তমানে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা ব্যস্ত ক্যারিয়ারের আগের দিনগুলোতে সম্ভব হয়নি।

বলিউডের পরিবর্তিত বাস্তবতায় খানিকটা দূরে থাকলেও নিজের শিল্পীসত্তা নিয়ে সন্তুষ্টই আছেন এ আর রহমান— এমনটাই স্পষ্ট তার কথায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ