weather ২৬.০৮ o সে. আদ্রতা ৬১% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
দিল্লিতে বিক্ষোভ

মমতা, নেহা বোরাসহ শতাধিক আটক

প্রকাশ :

মমতা, নেহা বোরাসহ শতাধিক আটক

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে দেশটির পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে মমতার বাসভবনের বাইরে থেকে তাকে আটক করেছে দিল্লি পুলিশ ও দেশটির আধা-সামরিক বাহিনী সিআরপিএফ।

শনিবার আটকের পর মমতা এক ভিডিওবার্তায় বলেন, সিজেপির আমন্ত্রণে যন্তর মন্তরে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাকে বাড়ির সামনে থেকে আটক করেছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শত শত ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিকে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রার আহ্বানের পর আইএনএ-তে বিক্ষোভকারীদের আটক করতে শুরু করেছে দিল্লি পুলিশ। আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে একটি পদযাত্রা শুরুর ঠিক পরেই এই আটক শুরু হয়েছে।

পুলিশি ধরপাকড়ের মুখে পড়ে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচিটি ‘দিল্লি হাট’-এ সরিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’

দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে অবরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দোলা সেন ও ডেরেকসহ তৃণমূলের অন্য নেতারা। এ সময় দিল্লি পুলিশ তাদের অবরোধ তুলে নিয়ে সরে যেতে বলে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য নেতারা অবরোধ চালিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে।

এর আগে দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় বিমানে ঢুকে পুলিশ সদস্যরা তাকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে।

বিমানের ভেতরে ধারণ করা এক ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে বলেন, ‘জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও এমনটা করেননি। পরিস্থিতি তার চেয়েও খারাপ। আমরা সবাই গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত।’

বিমান থেকে আটকের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ঘটনা লাইভ প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের দল বিমানে প্রবেশ করছে এবং তাকে ও সিজেপির অন্য সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকেই আটক করে নিয়ে যাচ্ছে।

সিজেপি নেতাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীও গ্রেপ্তার হয়েছেন। ইউটিউবে তিন কোটি ৩০ লাখের বেশি সাবস্ক্রাইবার, ইনস্টাগ্রামে এক কোটি ৯০ লাখ এবং এক্সে ৩৩ লাখ অনুসারী থাকা ৩২ বছর বয়সী রাঠীকে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজ বাসভবন থেকে শনিবার সকালের দিকে গ্রেপ্তার করা হয়। দিল্লি পুলিশের প্রায় ৫০ জন কর্মী রাঠীকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মমতা, নেহা বোরাসহ শতাধিক আটক মমতা, নেহা বোরাসহ শতাধিক আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই অটোরিকশাচালক সুমন তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোরিকশাচালক সুমন তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা