weather ২৫.৪৯ o সে. আদ্রতা ৭৯% , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

প্রকাশ :

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে তার বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে সালাহউদ্দিন আহমেদের জন্য দোয়া প্রার্থনা করেন।

সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লার কাছে পরাজিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার ঢাকা-৪ আসনে বিএনপির মনোনয়ন পান তিনি। ওই নির্বাচনে প্রচারণার সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

সালাহউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড সোনার দাম ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমলো সোনার দাম ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমলো ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা