weather ২৬.০৯ o সে. আদ্রতা ৮৪% , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের চার বছরের কারাদণ্ড

প্রকাশ :

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের চার বছরের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ রায় ঘোষণা করেন। 

দুদকের কৌঁসুলি দেলোয়ার জাহান রুমী জানান, চার বছরের দণ্ডের সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া সিয়ামের অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিয়াম সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। সিয়াম একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তবে ২০২৪ সালের জুলাই মাসে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় তার বিরুদ্ধে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উঠে আসে।

গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ১১ সাক্ষীর সবার সাক্ষ্য নেন আদালত। আত্মপক্ষ শুনানিতে ২৪ সেপ্টেম্বর সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতেই হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতেই হবে: অর্থমন্ত্রী বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত বাংলো সংস্কারে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায়ও নাম বাংলো সংস্কারে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায়ও নাম উত্তরার সড়ক থেকে পৌনে ৪ ঘণ্টা অবরোধ শেষে সরলেন পোশাকশ্রমিকরা উত্তরার সড়ক থেকে পৌনে ৪ ঘণ্টা অবরোধ শেষে সরলেন পোশাকশ্রমিকরা