weather ২৭.৪ o সে. আদ্রতা ৬৩% , রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন জেলার শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ :

তিন জেলার শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি সদর দপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

আরও বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির এই মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকলে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সম্প্রতি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে কোথাও কোথাও পুলিশ ও বহিরাগতদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে সড়কে নামতে দেখা গেছে।

এর মধ্যে গত ৪ নভেম্বর পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ড প্রথম সভা করে বলেছে, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে, যা শ্রমিকরা হাতে পাবেন জানুয়ারি মাসে। এরপর পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে; যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরি হারের মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে।

২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি আট হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এক দশকে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে প্রায় তিন গুণ এক দশকে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে প্রায় তিন গুণ অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে চার দশমিক ৩৯ শতাংশ অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে চার দশমিক ৩৯ শতাংশ সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি সানার কাছে সৌদি বিমান হামলায় নিহত ৩৩, দাবি ইয়েমেনের সানার কাছে সৌদি বিমান হামলায় নিহত ৩৩, দাবি ইয়েমেনের চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথের অবরোধ প্রত্যাহার চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথের অবরোধ প্রত্যাহার