weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডের ১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন

প্রকাশ : ০৬-০১-২০২৫ ০৪:২৭

সিনিয়র রিপোর্টার
অগ্নিকাণ্ডের ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবন। রবিবার (৫ জানুয়ারি) সকালে ভবনটি খুলে দেওয়া হয়। 

ষষ্ঠ থেকে নবম তলা ছাড়া আজ সকাল থেকেই এই ভবনে প্রবেশ করা যাচ্ছে। তবে লিফট চলছে না। পঞ্চম তলায় সিঁড়ির মুখে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বরত রয়েছেন। তারা কাউকে সেখানে উঠতে দিচ্ছেন না। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি প্রাপ্তরাই প্রবেশ করতে পারবেন।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে ৭ নম্বর ভবন পরিদর্শনে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোরে সংস্কার কাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে। আমাদের ইঞ্জিনিয়াররা বলেছেন, তারা ১০-১২ দিনের মধ্যে সংস্কার কাজ করে দিতে পারবেন। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায়। তবে ৭ নম্বর ভবনে এখনও পানি সরবরাহ করা সম্ভব হয়নি। আজকের মধ্যে পানি সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছি।’
বৈদ্যুতিক ‘লুজ কানেকশন’ থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সচিব বলেন, ‘এটা অন্য জিনিস, এটা এখানে আলোচনার বিষয় নয়।’

এই লুজ কানেকশনের জন্য দায়ীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘সেটা তদন্ত কমিটি করবে।’ এদিকে ১১ দিন পর সচিবালয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভবনটি সামনে দেখা গেছে, গণপূর্ত বিভাগের বিভিন্ন সেকশনের কর্মীরা সংস্কারের কাজ করছেন।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে চারটি তলা পুড়ে যায়। এ চার তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস ছিল।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন