weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালা শুরু

প্রকাশ : ২২-০৮-২০২৫ ০১:৩০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
উডব্লক ছাপাই ছবির সহজাত বৈশিষ্ট্য আলো থেকে ছায়ার দিকে যাত্রা। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক আনিসুজ্জামান যে কর্মশালাটি পরিচালনা করছেন সেটির ফোকাল পয়েন্ট অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর ধানমন্ডি-৩-এ সফিউদ্দিন আহমেদ প্রিন্ট স্টুডিওতে শুরু হয়েছে বিশেষ উডব্লক ছাপচিত্র কর্মশালা। এ কর্মশালা চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত বেশ কজন শিল্পী সহ শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ প্রিন্টমেকিং স্টুডিওর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিল্পী এই বিশেষায়িত কর্মশালায় অংশ নিচ্ছেন।

তারা জানান, শিল্পী অধ্যাপক আনিসুজ্জামান উডব্লক প্রিন্টের কর্মশালায় অংশ নিতে পেরে তারা উচ্ছ্বসিত। তারা এ মাধ্যমটির খুঁটিনাটি বিষয় গুণী এ মানুষটির কাছে শেখার প্রয়াশে কর্মশালায় অংশগ্রহণ করছেন।

কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের দৃঢ় বিশ্বাস, অধ্যাপক আনিসুজ্জামানের সুনিপুণ নির্দেশনায় এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাপচিত্রী সমৃদ্ধ হবেন।

শিল্পী অধ্যাপক আনিসুজ্জামান উডব্লক প্রিন্টের বিশ্বশ্রুত মুখ। দেশের সীমানা পেরিয়ে তার সুখ্যাতি এখন পৃথিবী জোড়া। এশিয়ান বিয়েন্নাল গ্র‍্যান্ড প্রাইজ সহ আন্তর্জাতিক একাধিক পুরস্কার ও গ্র‍্যান্ট তার ঝুলিতে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন