weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেকের অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া

প্রকাশ : ২১-০১-২০২৫ ২৩:০৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন পাশাপাশি প্রথমবারের মতো কোনো সামাজিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। তারা নাচলেনও একসঙ্গে। তাদের সঙ্গে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট দম্পতিও।

একইদিন বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ট্রাম্প দম্পতি। তাদের সঙ্গে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স। মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদের শুরু উদযাপন করতে তিনটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২০ জানুয়ারি) রাতে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে এসব অনুষ্ঠানে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প।

এই অনুষ্ঠানগুলো প্রেসিডেনশাল ইন্যাগিউরাল বল নামেও পরিচিত। মূলত মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু উদযাপন করতেই এই আয়োজন করা হয়ে থাকে। ওয়াশিংটনের তিনটি স্থানে ইন্যাগিউরাল বল আয়োজন করা হয়েছে। সেগুলো হলো কমান্ডার-ইন-চিফ বল, লিবার্টি ইন্যাগিউরাল বল এবং স্টারলাইট বল।

শুরুতে ইন্যাগিউরাল কমান্ডার-ইন-চিফ বল-এ স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নাচতে দেখা গেছে। এসময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকেও নাচতে দেখা যায়।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। 

দায়িত্ব নেয়ার প্রথম দিনই নজিরবীহিনভাবে একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন। তার মধ্যে অন্যতম হলো সাবেক প্রেসিডেন্ট বাইডেনের ৭৮টি আদেশ বাতিল, জলবায়ু নীতি থেকে বের হওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়া, ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের সাধারণ ক্ষমা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী