weather ২৫.৯ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত পাঁচ

প্রকাশ : ১৮-০১-২০২৬ ১৫:৪৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারী তুষারপাতের ঘটনায় অন্তত পাঁচজন অফ-পিস্ট স্কিয়ার নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সাল্জবুর্গের কাছে পংগাউ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পর্বত উদ্ধারকারী সংস্থা।

পর্বত উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, পংগাউ এলাকায় সাতজন স্কিয়ারের একটি দলের ওপর তুষারধস নেমে এলে চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন গুরুতর আহত হন। বাকি দুজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

এর প্রায় দেড় ঘণ্টা আগে একই এলাকায় খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি তুষারধসে এক নারী স্কিয়ার চাপা পড়ে নিহত হন। দিনভর ওই অঞ্চলে আরো কয়েকটি তুষারধসের খবর পাওয়া গেলেও সেগুলোতে কেউ হতাহত হননি।

পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই ট্রাজেডি বেদনাদায়কভাবে দেখিয়ে দিল যে বর্তমানে তুষারধসের পরিস্থিতি কতটা ভয়াবহ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল্পস অঞ্চলে খারাপ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ তুষার পরিস্থিতির কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে গত মঙ্গলবার অস্ট্রিয়ার ব্যাড গাস্টাইন স্কি রিসোর্টে তুষারধসে ১৩ বছর বয়সী এক চেক কিশোর নিহত হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত