weather ২৬.৫৮ o সে. আদ্রতা ৯২% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে সচিবালয়ে নিষিদ্ধ একবার ব্যবহার্য প্লাস্টিক

প্রকাশ : ০৫-১০-২০২৫ ২১:৪২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ে আজ রবিবার (৫ অক্টোবর) থেকে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক বা সিঙ্গেল ইউস প্লাস্টিক (এসইউপি) ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সচিবালয়ের সব মন্ত্রণালয় ও সভা-সেমিনারে এসইউপি নিষিদ্ধের পাশাপাশি দর্শনার্থীদের ক্ষেত্রেও প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগকে উদ্ধৃত করে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় সব মন্ত্রণালয়কে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শনার্থীদের কেউ যাতে এসইউপি নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য প্রবেশপথে তল্লাশি করা হবে। দর্শনার্থীদের কাছে প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে এর পরিবর্তে ওই দর্শনার্থীকে কাগজের ব্যাগ দেওয়া হবে।

এরই মধ্যে সচিবালয়ের প্রবেশপথসহ বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বোর্ড বসানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সভা-সেমিনারে একবার ব্যবহার উপযোগী বোতল, কাপ, প্লেট ও চামচের ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্লাস্টিকের থলের পরিবর্তে পাটজাত, কাপড় বা পুনর্ব্যবহারযোগ্য থলে ব্যবহার করতে হবে। সরকারি কেনাকাটায়ও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করতে হবে।
প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন ও নিষেধাজ্ঞার বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে একটি কমিটি গঠন করতে মন্ত্রপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে সচিবালয়কে এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে যথাক্রমে সুপারশপ ও কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রসঙ্গত, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১৭ ধরনের সামগ্রীকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিকের তৈজসপত্র, চকলেটের মোড়ক, প্লাস্টিকের দাওয়াত কার্ড ও ব্যানার, পাতলা প্লাস্টিক মোড়কযুক্ত পণ্য, প্লাস্টিক বোতল, ক্যাপসহ বিভিন্ন সামগ্রী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত