weather ২৫.৬৫ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

প্রকাশ : ০৩-০৭-২০২৫ ২০:৪৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। ফেরিটিতে ৬৫ জন যাত্রী ছিলেন এবং এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ জন। নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে উত্তাল ঢেউয়ের মাঝে রাতভর অনুসন্ধান চালিয়েছেন উদ্ধারকারীরা। 

বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি বুধবার (২ জুলাই) রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল; যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

ফেরিটিতে মোট ৫৩ যাত্রী, ১২ কর্মী এবং ২২টি যানবাহন ছিল। যানবাহনগুলোর মধ্যে ১৪টিই ট্রাক।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফেরিডুবির এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছিলেন।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামাপুত্র জানিয়েছেন, ভুক্তভোগীদের উদ্ধারের সময় সাগরে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার (সাড়ে ছয় ফুট)। উদ্ধারকাজে অংশ নিয়েছে নয়টি নৌযান; যার মধ্যে দুটি টাগ বোট ও দুটি রাবার বোটও রয়েছে।

ইন্দোনেশিয়া ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এ কারণে ফেরি চলাচলই এখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অন্যতম মাধ্যম। তবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত