weather ২৫.৬৫ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি নারী নিহত, আহত ৪৮

প্রকাশ : ১৪-০৬-২০২৫ ২১:৫৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলে চালানো ইরানের মিসাইল হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বহু ইসরায়েলি।

তিন ধাপে ইরানের শুক্রবার (১৩ জুন) রাতের হামলায় কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হানে। এতে অন্তত ৪৮ জন আহত হয়েছেন। খবর আলজাজিরা ও টাইমস অব ইসরায়েল।

হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই নারী ইরানের মিসাইলের আঘাতে গুরুতর আহন হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপরদিকে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা স্থিতিশীল।

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। যার কিছু যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির একটি সূত্র। পরবর্তীতে ইরান হুঁশিয়ারি দেয়, যেসব দেশ ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করবে— এই অঞ্চলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এদিকে ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর শনিবার (১৪ জুন) সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। সেখানে অন্তত দুটি ড্রোন অথবা মিসাইল আঘাত হানে। এই হামলার পরপরই বিমানবন্দরটিতে বিশাল আগুনের সৃষ্টি হয়; যা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জ্বলছিল।

অন্যদিকে ইরানের হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমান এথেন্সের বিমানবন্দরে দেখা গেছে; যা দেখে গুঞ্জন উঠেছে নেতানিয়াহু পালিয়ে গেছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট রাডার টুয়েন্টি ফোরের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ব্যবহারকারীরা নেতানিয়াহুর বিমানের ফ্লাইটের রুট, সময় এবং গ্রিসে শেষ অবতরণ ট্র্যাক করার দাবি করেছেন। 

তাদের মতে, নেতানিয়াহুকে বহনকারী বিমান ‘উইং অব জিওন’ শুক্রবার বিকালে এথেন্স বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটিতে নেতানিয়াহু কিংবা তার পরিবারের কেউ ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। নেতানিয়াহুর বর্তমান অবস্থান সম্পর্কেও ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু জানায়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা দাবি করেছে, তেহরানে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত