weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

প্রকাশ : ১৩-১২-২০২৫ ১১:০২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) মারধর করার পর গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার সমর্থকরা। গত সপ্তাহে মোহাম্মদির কার্যালয়ে এই আইনজীবীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

মাশহাদ শহরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মদি। সেখানেই তাকেসহ অন্যান্য মানবাধিকার কর্মীদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন তার ভাই এবং নার্গিস ফাউন্ডেশন।

নার্গিস ফাউন্ডেশন নার্গিস মোহাম্মদিসহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্যান্য মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। তবে ইরান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তার কাজ এবং মানবাধিকার সমুন্নত রাখায় অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

দুই দশক ধরে বেশিরভাগ সময়ই তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কাটিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল।

শিগগিরই আবার তাকে কারাগারে নেওয়ার ফিরিয়ে নেওয়ার কথা ছিল। নার্গিসির স্বামী তাগি রাহমানি বিবিসি পারসিয়ানকে বলেন, ‘তারা নার্গিসিকে সহিংসভাবে গ্রেপ্তার করে। আইনজীবীর ভাই এই গ্রেপ্তারের ঘটনা প্রত্যক্ষ করেছে।’ তিনি বলেন, ‘এই ধরনের কর্মকাণ্ড মানবাধিকার আইন পরিপন্থি এবং এক ধরনের প্রতিশোধের নামান্তর।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী