weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে ১৭ ও ২৪ মে খোলা থাকবে সুপ্রিম কোর্ট

প্রকাশ : ১৩-০৫-২০২৫ ০৩:২২

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঈদের আগে বিচারিক ও দাফতরিক কার্যক্রম চালিয়ে নিতে আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) সুপ্রিম কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সাধারণ ছুটির সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতসমূহে ১১ ও ১২ জুন ঈদ উপলক্ষে ছুটি থাকবে। তবে বিচারিক ও দাফতরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে, যেসব দিন সাধারণত সাপ্তাহিক ছুটি, সেসব দিন আদালত খোলা থাকবে এবং যথারীতি বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ উভয়েই এই সিদ্ধান্তের আওতায় থাকবে। ফলে ছুটির পূর্ববর্তী সময়েও বিচারপ্রার্থীরা প্রয়োজনীয় সেবা পাবেন বলে আশা করা যাচ্ছে।



পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন