weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

প্রকাশ : ১৩-১১-২০২৫ ২৩:০৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে জেঁকে বসছে শীত; কুয়াশার পাশাপাশি বইছে হিমেল হাওয়া। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট দেখা যাচ্ছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। গত তিন দিনের মতো বৃহস্পতিবারও (১৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এ জেলায়। 

এদিন সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাসে জেলাজুড়ে শীত অনুভূত হচ্ছে ভোর থেকে সকাল পর্যন্ত।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০ থেকে ১১ কিলোমিটার। গত কয়েক দিনের তুলনায় আজ কুয়াশার ঘনত্ব কিছুটা কম থাকলেও সকাল থেকেই হিমেল হাওয়া বইতে থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা মেলে ঝলমলে রোদের। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তৈরি হচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। তবে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করছে। এর প্রভাবে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। চলতি মাসের শেষের দিকে জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

তিনি আরো জানান, দিনে সূর্যের তেজ থাকলেও রাতে দ্রুত তাপমাত্রা নেমে যাচ্ছে। দিন ও রাতের পার্থক্য বাড়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত