weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৯% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার

প্রকাশ : ০৯-১২-২০২৫ ০৪:৩২

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
নেইমারের দারুণ পারফরম্যান্সে সান্তোসের জয় এলা। অবশ্য গোল পাননি তিনি। তবে আলো ছড়ালেন প্লেমেকার হিসেবে। দুর্দান্ত জয়ে লিগ শেষ করল দল। টানা তিন ম্যাচে চোট নিয়ে খেলে দলকে টিকিয়ে রাখতে সহায়তা করার পর এই তারকা নিশ্চিত করলেন, অস্ত্রোপচনা হবে তার হাঁটুতে।

ব্রাজিলিয়ার সেরি আতে মৌসুমের শেষ ম্যাচে ক্রুজেইরোকে ৩-০ গোলে উড়িয়ে দেয় সান্তোস।

সান্তোসের হয়ে ১৫০ ম্যাচ পূর্ণ করায় এই ম্যাচ শুরুর আগে বিশেষ আয়োজনে সম্মান জানানো হয় নেইমারকে। তার হাতে তুলে দেওয়া হয় একটি স্মারক। সেখানে ছিলেন তার স্ত্রী, সন্তানেরাসহ পরিবারের সদস্যরা। পরে মাঠে নেমে প্রাণবন্ত পারফরম্যান্সে অবদান রাখেন তিনি দলের জয়ে।

তিন ম্যাচ আগেও অবনমনের শঙ্কায় থাকা দলটি টানা তিন জয়ে লিগ শেষ করল দ্বাদশ স্থানে থেকে। অন্যান্য দলগুলির ম্যাচের ফল পক্ষে আসায় শেষ ম্যাচে জয়টা জরুরি ছিল না সান্তোসের। তবে দাপুটে জয় দিয়েই তারা শেষ করল লিগ। শেষ ম্যাচের জয়টি আরো বিশেষ কিছু, পয়েন্ট টেবিলের তিনে থাকা দলকে পাত্তা দেয়নি তারা।

এই তিন ম্যাচেই হাঁটুর চোট নিয়ে খেলেছেন নেইমার। আগের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন, এর আগের ম্যাচেও করেন গোল।

সৌদি ক্লাব আল হিলালে চোট জর্জরিত অধ্যায় শেষে নিজেকে খুঁজে পাওয়ার আশায় গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে আবার যোগ দেন নেইমার। এখানেও সময়টা তার খুব আদর্শ কাটেনি। চোট হানা দিয়েছে এখানেও। মৌসুমের ৩৮ ম্যাচের ১৯টিতে কেবল খেলতে পেরেছেন। এর সবকটিতে শুরুর একাদশে ছিলেন না। গোল করেছন ৮টি। জড়িয়েছেন বিতর্কে।

শেষটা অবশ্য দারুণভাবেই করলেন। সেই তৃপ্তি নিয়েই ৩৩ বছর বয়সী তারকা জানালেন, হাঁটুতে অস্ত্রোপচার লাগবেই তার।

‘আমি এখানে এসেছিলাম এটার জন্যই, দলকে সম্ভাব্য সেরা উপায়ে সহায়তা করতে। আমার জন্য সপ্তাহগুলি ছিল খুবই কঠিন। আমাকে উজ্জীবিত করার চেষ্টা করে গেছেন যারা, তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা না থাকলে এমন চোট নিয়ে, হাঁটুর এত সমস্যা নিয়ে ম্যাচগুলি খেলতে পারতাম না। এখন আমার কিছুটা বিশ্রাম প্রয়োজন, এরপর হাঁটুতে অস্ত্রোপচার করাব।’

হাঁটুর চোটের ধরন বা কোন ধরনের অস্ত্রোপচার হবে তার, বিস্তারিত সেসব জানা যায়নি। তবে বিশ্বকাপের ছয় মাস আগে অস্ত্রোপচার মানে বিশ্ব আসরে তার খেলার সম্ভাবনায় আরেকটি বড় আঘাত অবশ্যই। দীর্ঘদিন ধরেই তিনি জাতীয় দলে নেই। গত মে মাসে কার্লো আনচেলত্তি কোচের দায়িত্ব নেওয়ার পর বেশ কবারই বলেছেন, কেবল পুরো ফিট হলেই নেইমারকে নেওয়া হবে জাতীয় দলে।

নেইমার নিজে অবশ্য চোট পাওয়ার পরও বলেছেন, বিশ্বকাপে খেলতে তিনি আশাবাদী। সেখান থেকে ধারণা করা যায়, তার হাঁটুর চোট হয়তো গুরুতর নয়। তার পরও শঙ্কা থাকছে প্রবলভাবেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত