weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর সেতারবাদক তানসেন খান আর নেই

প্রকাশ : ১০-০১-২০২৬ ১১:১২

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বাংলাদেশ বেতারের সেতারবাদক জাহাঙ্গীর আলম খান ওরফে তানসেন খান (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ছিলেন বিশ্বখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর বড় ভাই ছমির উদ্দিন খাঁর প্রপৌত্র ও লাখু খানের সন্তান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জগৎখ্যাত ওস্তাদ পরিবারে তার জন্ম। তার মৃত্যুতে নবীনগরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

তিনি দীর্ঘদিন নবীনগরের শিবপুর গ্রামে ওস্তাদ পরিবারের অন্যতম বংশধর ফকির তাপস আফতাব উদ্দিন খাঁর (আলাউদ্দিন খাঁর বড় ভাই) মাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

আফতাব উদ্দিন খাঁ মাজার কমিটির সভাপতি, সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর পুত্র, একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীত পরিচালক শেখ সাদী খান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তানসেন আমার নাতি। সে আমার খুবই ঘনিষ্ঠ স্নেহভাজন ছিল। আমাদের গ্রামের বাড়ি শিবপুরে যতবারই গিয়েছি এই নাতি তানসেন আমার নিত্যসঙ্গী হিসেবে থাকত। দেশের একজন গুণী সেতারশিল্পী হিসেবে বাংলাদেশ বেতারে দীর্ঘদিন সে সুনামের সঙ্গে কাজ করে সঙ্গীতাঙ্গনে অবদান রেখে গেছে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

তিনি জানান, ঢাকা থেকে মরহুম তানসেন খানের লাশ আজ শনিবার (১০ জানুয়ারি) নবীনগরের শিবপুরে গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং শিবপুরেই তার বাবা লাখু খানের কবরের পাশে তার মরদেহ দাফন করা হবে।

তার মৃত্যুতে শিবপুর সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ, নবীনগরের কথা পরিবার, অংকুর শিশু-কিশোর সংগঠন, শিল্পাঙ্গন সাংস্কৃতিক সংগঠন, সুরতালসহ স্থানীয় বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত