weather ২৬.৩৪ o সে. আদ্রতা ৯৩% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কবি হাকিমের নতুন বই ‘নীল জোছনা’ প্রকাশিত

প্রকাশ : ১২-০৯-২০২৫ ১০:০৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কবি আবদুল হাকিমের নতুন কাব্যগ্রন্থ ‘নীল জোছনা’ প্রকাশ করেছে আলোকায়ন। কবিতা এবং গীতিকবিতার সংকলন এটি।

সম্প্রতি ফরিদপুরে কবি জসিমউদদীনের সমাধির পাশে বইটির একটি অনাড়ম্বর প্রকাশনা উৎসব আয়োজিত হয়।

অভিনেতা ইকবাল বাবু, লোক গবেষক আঁখি হক, কবি আবদুল হাকিম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

তারা জসিমউদদীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডালিম গাছের চারা রোপণ করেন। বৃক্ষবন্ধু পরিষদের সদস্যবৃন্দের সঙ্গে কবি হাকিম তার প্রিয় কবি জসিমউদদীনের বাড়ি এবং সমাধি পরিদর্শন করেন। 

কবি আবদুল হাকিম দীর্ঘদিন ধরে ইউরোপে বাস করছেন। তিনি কবিতা ও গান লিখছেন প্রায় তিন যুগ থেকে।

প্রবাস জীবনে দেশমাতৃকা ও বাউলগান গভীরভাবে মিস করেন তিনি। কবি আবদুল হাকিম নিজেও ঢাকার কেরানিগঞ্জের বাউল অধ্যুষিত এলাকার সন্তান। কবিতা ও গানে তিনি মানবিক সম্পর্ক, আধ্যাত্ম্যবাদ এবং যুগযন্ত্রণাকে সরল ভাষায় তুলে ধরেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত