weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গ্রেপ্তার ২

কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ : ১৯-০৪-২০২৫ ০০:২০

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পরদিন ওই গৃহবধূ মামলা করলে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার তেঘরিয়া এলাকার বাসিন্দা সুমন ওরফে বাবলু (২৮) এবং ইকুরিয়া এলাকার বাসিন্দা নূর ইসলাম (৩২)।

এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ওই গৃহবধূ চারজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।

মামলার বরাতে ওসি মাজহারুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূ ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে রাত ৮টার দিকে অটোরিকশায় করে গন্তব্যে ফিরছিলেন। পথে অটোরিকশায় আরো তিনজন পুরুষ যাত্রী ওঠেন। চালক কৌশলে অটোরিকশাটি দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকা নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে রাতভর তিন যাত্রী ওই গৃহবধূকে ধর্ষণ করে ভোরে তাকে রেখে পালিয়ে যান।

তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। আরো দুইজনকে গ্রেপ্তারে চেষ্টা চলেছে।
গ্রেপ্তার দুইজনকে শুক্রবার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি মাজহারুল ইসলাম।

এ ছাড়া ওই গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী