weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্দী নিকোলা মাদুরো ভালো আছেন, জানালেন ছেলে

প্রকাশ : ১১-০১-২০২৬ ১১:০৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে কারাবন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ভালো আছেন। মাদুরো নিজেই এ কথা জানিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে।

শনিবার (১০ জানুয়ারি) এক ভিডিও বার্তায় মাদুরোর ছেলে আইনজীবী নিকোলা মাদুরো গুয়েরা বাবার বরাত দিয়ে বলেন, ‘আমরা ভালো আছি। আমরা যোদ্ধা।’ ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল পিএসইউভি পার্টি মাদুরোর ছেলের এই ভিডিও প্রকাশ করেছে।

৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে তাদের নিউইয়র্কের একটি আটককেন্দ্রে রাখা হয়েছে।

নিউইয়র্কের একটি আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, কোকেন আমদানি এবং মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ছয় বছর আগে। এত দিন সেটির কোনো অগ্রগতি ছিল না।

মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে সেফ হোম থেকে মাদুরোকে তুলে নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর এ মামলার বিচারকাজ শুরু হয়েছে। মামলার প্রথম শুনানিতে গত সোমবার মাদুরো দম্পতিকে ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির করা হয়।

তবে আদালতে মাদুরো নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত