weather ২৭.৬৮ o সে. আদ্রতা ৮৮% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিউরেটর গামিনি ডি সিলভার চুক্তি বাড়লো এক বছর

প্রকাশ : ২০-০৭-২০২৫ ০২:০৯

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার চুক্তির মেয়াদ আরো এক বছর বেড়েছে। ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত বিসিবিতে প্রধান কিউরেটর থাকছেন তিনি। এ বছর ৩১ জুলাই পর্যন্ত চুক্তি ছিল তার। 

মেয়াদপূর্তির পর স্পেনপ্রবাসী ছেলের সঙ্গে অবসর জীবন কাটাতে চেয়েছিলেন তিনি। বিসিবি নতুন চুক্তি দেওয়ায় কাজ থেকে ছুটি নেওয়া হলো না লঙ্কান এ কিউরেটরের। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর গামিনি।

যদিও তিনি পরিচিতি পেয়েছিলেন আম্পায়ার হিসেবে। ২০০৭ সালে কলম্বোয় অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। সেখান থেকে হয়ে গেছেন কিউরেটর। 

বিসিবিতে প্রায় ১৬ বছর ধরে চাকরি করছেন এই শ্রীলঙ্কান। হাজার হাজার ডলার বেতন দিয়ে দেড় দেশকের বেশি সময় গামিনিকে প্রধান কিউরেটর হিসেবে রেখে বিসিবি তথা দেশের ক্রিকেটের লাভ-ক্ষতির দিকটি খতিয়ে দেখা হয়নি। তিনি রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম নিয়ে পড়ে আছেন প্রথম থেকে। 

অভিযোগ আছে, দেড় যুগে তার হাত দিয়ে একজন কিউরেটরও তৈরি হয়নি। দেশের কোথাও ভালো মানের উইকেটও বানাতে পারেননি তিনি। বরং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গামিনির হাতে তৈরি উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার।

চুক্তি নবায়ন হওয়ায় আরেকবার প্রশ্ন উঠছে, তাহলে কেন গামিনিকে শুধু মিরপুরের কিউরেটর বানিয়ে রেখেছে বিসিবি? দেশে আন্তর্জাতিক মানের কিউরেটর গড়ে তুলতে কেন তাকে কাজে লাগায়নি বিসিবি?

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত